বাগেরহাটের মংলা বন্দরের শিল্প এলাকায় নির্মাণাধীন পাঁচতলা বিশিষ্ট সেনা কল্যাণ ভবনের ছাদ ধসে পড়েছে।

ভবনের ভেতরে চাপা পড়ছে অর্ধশতাধিক শ্রমিক। এ পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। ভবন ধসের ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আহত সাতজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা ভবনে চাপা পড়া শ্রমিকদের উদ্ধাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এআর