চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ মো. আলাউদ্দিন আলো (৩০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৩টার দিকে নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানান।

ডবলমুরিং থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাইসার হামিদ আটকের বিষয়টি নিশ্চিত করে সংবাদকর্মীদের বলেন, আটক আলো ২৮ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, খুনসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ চারটি মামলা রয়েছে। বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা হয়েছে।’

আওয়ামী ও যুবলীগ সূত্র জানা যায়, ২০১৫ সাল পর্যন্ত আলো নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে রাজনীতি করতেন। এরপর থেকে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে তার ছবিসহ বিভিন্ন এলাকায় ঠাঙানো পোস্টার-ব্যানার দেখা গেছে।

মাসুম/এমবি