বাসে করে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিতে যাওয়ার সময় সাকিবুল ইসলাম নামে এক পরীক্ষার্থী ল্যাম্পপোষ্টে মাথায় বাড়ি লেগে মারা গেছে।
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলের ওই ছাত্রের পরীক্ষার কেন্দ্র পড়েছে ক্যান্টনম্যান্ট এলাকার রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজে।
স্কুল ছাত্রের বাবা জাহাঙ্গির আলম জানান, রাজধানীর ক/১১৮, দক্ষিণ বাড্ডায় তাদের বাসা। মঙ্গলবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিতে বিনিময় পরিবহনের একটি বাসে করে কেন্দ্রে যাচ্ছিল সাকিবুল।
বাসটি মহাখালীর আমতলী এলাকায় পৌঁছালে জানালার পাশে বসা সাকিবের মাথায় আচমকা একটি ল্যাম্পপোস্টে বাড়ি লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর সকাল সাড়ে ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এসএসসি পরীক্ষার্থী সাকিবুলের লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
এমবি





