কুষ্টিয়ায় শুক্রবার দিবাগত রাতে ব্যালট পেপারে সিল মারার সময় প্রিসাইডিং অফিসারকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার হওয়া প্রিসাইডিং অফিসারের নাম আশরাফ উদ্দিন। তিনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক।
পুলিশ জানায়, কুষ্টিয়ার পশ্চিম আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আশারাফ উদ্দিন ভোটের আগে গতকাল রাতে ব্যালট পেপারে সিল মারছিলেন। এ সময় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে।
পরে একজন ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পান। ওই প্রিসাইডিং অফিসার নিয়ম লঙ্ঘন করে ১৩শ’ ২৮টি ব্যালট পেপারে সিল মারেন এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার স্থলে সমবায় কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।
এআই





