নীলফামারীর কিশোরগঞ্জে বাসচাপায় শহিদুল আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরবাড়ী বাংলাবাজার নামক স্থানে বুধবার দিবাগত রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল সিঙ্গেরবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে। সে সিঙ্গেরবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাংলাবাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেইশহিদুলের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান দূর্ঘটানার বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই/