রাজধানীর সূত্রাপুর থানাধীন সদরঘাট এলাকা থেকে ২৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, ওই স্থানে জুয়ার জমজমাট আসর বসার কথা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালানো হয়। এসময় ২৫ জুয়াড়িকে আটক করা হয়।
ঢাকা, ২০মে (টাইমনিউজবিডি.কম) //জেডআই