ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন কালিগঞ্জ পরিষদে একটি হাফেজিয়া মাদ্রাসার রান্নাঘর থেকে রায়হান (১০) নামে এক ছাত্রকে উদ্ধার করে পুলিশ।
আজ সোমবার সকাল ৮ টার দিকে এ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরাণীগঞ্জ দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর সিদ্দীক।
কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেছেন, ঘটনা স্থলে এসে আমরা লাশ উদ্ধার করেছি। লাশের গায়ে ক্ষত-বিক্ষতের দাগ রয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কে কারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে তা এখনো জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।
জেইউ/এসএইচ





