রাজধানীর মিরপুর এলাকা থেকে শিল্পি বেগম(৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০০গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
শিল্পি বেগম মিরপুর-২ এলকার ইকবাল হোসেনের স্ত্রী।
শনিবার রাত সাড়ে বারোটার দিকে মিরপুর ২ নম্বরের একটি আবাসিক ভবনের সামনে তাকে গ্রেফতার করা হয়।
রোববার সকালে মিরপুর মডেল থানার দ্বায়ীত্বরত কর্মকর্তা এসআই বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ২ নম্বরের একটি আবাসিক ভবনের সামনে থেকে ঐ নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত নারী সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়াও আগে তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
এমআর/এআই





