পিরোজপুরের জিয়ানগরে উপজেলা নির্বাহী অফিসারের বাধায় বাল্য বিবাহ বন্ধ হয়েছে।
বুধবার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল পত্তাশী এলাকার সৌদি প্রবাসী মিন্টু কাজীর মেয়ে উত্তর চরণী পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার(১৩)কে একই এলাকার ইসহাক খানের ছেলে রাসেল খানের সাথে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে বিবাহ আয়োজনের সময় জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম সংবাদ পেয়ে জিয়ানগর থানার ও সি কেএম মিজানুল হক এর নেতেৃত্বে পুলিশ স্থাণীয় লোকের সহায়তায় বিবাহ বন্ধ করে দেয়।
পরে উভয় পক্ষের অভিভাবককে না পেয়ে স্থানীয় গণ্যমান্য ও আত্মীয় স্বজনদের নিকট থেকে বাল্য বিবাহ থেকে বিরত থাকার উপরে অঙ্গীকার নেওয়া হয়।
এমএ





