পাটুরিয়া-দৌলতদিয়া ও কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার সাত ঘণ্টা পর পুরনায় চালু হয়েছে।

শুক্রবার রাত আড়াইটা থেকে এ রুটে ফেরিসহ সকল নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় কুয়াশা কেটে গেলে তা পুনরায় চালু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ও কাওড়াকান্দি ফেরি ঘাটের দায়িত্বে থাকা ব্যবস্থাপক জানান, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ার ফেরি মাস্টাররা সামান্য দূরের কোনো কিছুই দেখতে দেখতে না পারায় এবং সিগন্যাল বাতি দেখতে না পারায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরে শুক্রবার সকালের দিকে কুয়াশা কেটে যাওয়ায় সব নৌযান চলাচল করছে।

এআই