জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের ওপর হামলা চালিয়েছে জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলসহ তার অনুসারীরা।
হামলার শিকার মোর্শেদ আলম জানান, সন্ধ্যার পর জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সহ-সভাপতি মোশারফ হোসেন ও সহ-সভাপতি আবদুল্লাহ মামুনসহ ৭-৮ মিলে অতর্কিত তার ওপর হামলা করেন। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত মোর্শেদ আলম জানান, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের ৪১৩ জনের ‘জাম্বু কমিটিতে’ ওয়ার্ড কমিটির সদস্যদের পর্যন্ত পদ দেওয়া হলেও তাকে (মোর্শেদ) কোনো পদ দেওয়া হয়নি। এতে অভিমান করে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন।
অভিযোগ অস্বীকার করে রাত সাড়ে নয়টায় জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল বলেন, হামলার কোনো ঘটনাই ঘটেনি।
জাতীয়
কক্সবাজারে ছাত্রদলের সাবেক সম্পাদককে পেটালেন সভাপতি