গাইবান্ধা পলাশবাড়ী খাদ্য গুদামে চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জাল হোসেন। এসময় উপস্তিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা জহুরুল ইসলাম, বিশিষ্ট মিল ও চাতাল ব্যবসায়ী দিলিপ চন্দ্র সাহা, এনামুল হক মকবুল ও খাদ্য গুদাম কর্মকর্তা। 

উপজেলায় এবারে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৪৭৩ মেট্রিক টন, উপজেলা মিলারে সংখ্যা ৯১ জনের মধ্যে ১৮ জন মিলার ২৭৩ টন চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবারে চালে দর কেজি প্রতি ৩৪ টাকা নির্ধারণ করেছে সরকার।

রুবেল/এনএনজে