নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা বালুর মাঠ এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মিজান কাজী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।


শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।


এসময় একটি শ্যুটার গান, চার রাউন্ড গুলি ও দু’টি রাম দা’ উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।


কালিয়া উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দাবি করেন, মিজানের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।