নাট্যকর্মী মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের বিচারের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিন্তক থিয়েটারের আয়োজনে মানববন্ধন করা হয়।
শনিবার বিকালে শহরের চৌমাথা থানা মোড়ে এই কর্মসূচী পালিত হয়।
মনববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,চিন্তক থিয়েটারের সভাপতি বাবুলাল চৌধুরী, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা, লে.ইব্রাহীম খলিল বি এন সিসি, অনুভব অটিজম বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, নাট্যকর্মী ব্রজেন চন্দ্র দাস, জাহিদ হাসান, বিপ্লব, শেখ জাহিদ হাসান প্রমুখ।
এমবি





