শনিবার (৪মার্চ) সকাল পৌনে ৮টার দিকে একটি বাসের ধাক্কায় এক শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
এ অবরোধের ফলে বহু মানুষ রাস্তায় আটকা পড়েছিলেন।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.আহাদ বলেন, সকালে একটি বাসের ধাক্কায় অ্যাপারেলস গার্মেন্টসের এক নারী কর্মী আহত হয়েছিলেন। ওই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে গার্মেন্টস শ্রমিকরা তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টার দিকে সড়ক সচল করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।
আহত গার্মেন্টস কর্মী নুরুন নাহার বেগমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় নুরুন নাহার বাসের ধাক্কায় আহত হন। বাস তাকে টেনে নিয়ে সৈনিক ক্লাব রেল ক্রসিং পর্যন্ত নিয়ে যায়। আহত অবস্থায় তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তারা।
এনএইচ





