নড়াইলের নড়াগাতি থানার রামপুর-নয়নপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি শাটারগান ও এক রাউন্ড গুলিসহ সবুজ (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করে। সবুজ সিবানন্দপুর গ্রামের সায়েদ হোসেনের ছেলে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, রামপুর-নয়নপুর সড়কে একটি ব্রিজের পাশ থেকে সবুজকে গ্রেফতার করা হয়।
এ সময় ১০-১২ পালিয়ে যায়। এরা সবাই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সবুজের নামে নড়াগাতি থানায় চুরিসহ পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে।
এমকে





