মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া দৌলতপুরে বজ্রপাতে আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের তারাইল গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী বিলকিস বেগম (৩৫) ওদেলোয়ার হোসেনের স্ত্রী গোয়ালডাঙ্গি গ্রামের চায়না বেগম (৩০)।
আহতরা হলেন- দৌলতপুর উপজেলার মোন্নাফ হোসেনের ছেলে আলম মিয়া (৪০), দুলাল মিয়ার ছেলে মনির হোসেন (১৮) ও আজাহার মিয়ার ছেলে রুবেল মিয়া (১৬)।
সোমবার (০৬ জুন) দুপুর ২টার দিকে পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম চতু জানান, বিলকিস বাড়ির টিউবওয়েলে পানি আনতে গেলে ও চায়না চকে ধান শুকাতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের সহকারী নার্স মোতালেব মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওএফ





