দিনাজপুরের খানসামায় আগুনে কমপক্ষে ৬০টি বাড়ি পুড়ে গেছে। এ সময় আগুনে নারী-শিশুসহ অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভেরভেরি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
স্থানীয় সাকিব চৌধুরী জানান, সরকারপাড়া গ্রামের লোলনী কুণ্ডের বাড়িতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে কমপক্ষে ৫০টি বাড়ি পুড়ে গেছে।
এ সময় ঘুমন্ত অবস্থায় শিশু ও নারীসহ ৩০-৩৫ জন দগ্ধ হয়। এদের মধ্যে ৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানসামার উপজেলা নির্বাহী অফিসা সাজেদুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমই





