৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনএসির সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
ইআর





