আধুনিক পদ্ধতিতে পাট চাষ, পাটবীজ উৎপাদন, পাট পচন এবং পাটের গ্রেডিং বিষয়ে সম্যক ধারণা প্রদানের নিমিত্তে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আদর্শ পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ এবং উন্নত পাট পচন প্রকল্প, পাট অধিদপ্তর সাদুল্যাপুর আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) মাজহারুল ইসলাম,  বগুড়া পাট অধিদপ্তরের উর্ধবতন সহকারী প্রকল্প পরিচালক, সোলাইসান আলী, রংপুর পাট গবেষণা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আইয়ুব খাঁন, গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম, সাদুল্যাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান মন্ডল, সাদুল্যাপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) মাজেদুল ইসলাম, গাইবান্ধা মৌখ্য পাট পরিদর্শক মকবুল হোসেন, সাদুল্যাপুর উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা শফিউল ইসলাম সোহেল সরওয়ার, দৈনিক যুগান্তর পত্রিকার সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি আব্দুল জোব্বার আকন্দ, দৈনিক মানবজমিন ও আজকের জনগণ প্রতিনিধি তোফায়েল হোসেন জাকির ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাসুদ মো. আনোয়ার হোসেন প্রমূখ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১০০ জন আদর্শ পাট চাষী অংশগ্রহন করেন।

এসএইচ