ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের তৃতীয় তলায় গিয়ে দেখা যায়, সালাউদ্দিন পলাশ (৩৭) নামে একজন  কাতরাচ্ছে।

যার শরীরের প্রায় ২৫শতাংশ পুড়ে গেছে। পার্শ্বে ৩ বছরের মেয়েটি বলছে ‘আব্বু পচাঁ, আব্বুর মুখ পোড়া’।

সোমবার সকালে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালের বার্ণ ইউনিটের তৃতীয় তলায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য।

‘তার এ অবস্থা এখন আমার ছেলে মেয়ের কি হবে। আমার সংসারে তো আর কর্মক্ষম লোক নাই’ এই প্রতিবেদককে এমনটিই বলছিলেন সালাউদ্দিন পলাশের স্ত্রী।

সালাউদ্দিন পলাশের বাড়ি নারায়নগঞ্জ জেলার কাঁচপুরে তার এক ছেলে এক মেয়ে যারা দু’জনই নাবালক।

উল্লেখ্য, সালাউদ্দিন পলাশ গত ২৩শে জানুয়ারী ২০১৫ তারিখ রাতে তার কর্মস্থল রাজধানীর বসুন্ধরা সিটি থেকে ফেরার পথে যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হন।

এআই/এসএইচ