রাজধানীর পুরান ঢাকায় জব্বু খানম জামে মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা জিয়াউর রহমান আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সাজ্জাদুর রহমান তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া তিন আসামি হলেন- হাবিবুর রহমান, মোশারফ হোসেন, তোফাজ্জেল হোসেন।
এদিকে এই ঘটনায় গ্রেপ্তার সারোয়ার হালিম নামে অন্য এক আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ৩ এপ্রিল পুরান ঢাকার ইসলামপুর রোডের জব্বু খানম জামে মসজিদ থেকে মুয়াজ্জিন বিল্লালের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার বিল্লালের ছেলে মো. ইয়াসির অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

এআই