চট্টগ্রাম নগরীর কর্ণফুলি থানার শিকলবাহা এলাকায় ঝড়ো হওয়ায় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

তার নাম রুবি আকতার (৮)। সে শিকলবাহা এলাকার মো.জামাল হোসেনের মেয়ে। শুক্রবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলি থানার এসআই মো.হাবিবুর রহমান জানান, ভোর রাতে ঝড়ো হাওয়ার কারণে বৈদ্যুতিক খুটি থেকে তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়।

রুবি আকতার সকালে বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় অসাবধানতা বশত ওই তারে পা দিলে সে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এমএনজে