চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশ নিজে বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
রোববার রাতে নগরীর পাঁচলাইশ থানায় এ হত্যা মামলা দায়ের করেন পাঁচলাইশ থানার এসআই ত্রিরতন বড়ুয়া। মামলায় তিন হত্যাকারীর বর্ণনা দিয়ে ওই তিনজনসহ আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এ মামলা করা হয়েছে। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আসিফ মাহমুদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ ও র্যা বের সব সংস্থা এক সঙ্গে কাজ শুরু করেছে। আমরা ঘটনাস্থলের একাধিক সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। এসব ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এমই





