দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলায় বজ্রপাতে রিয়াজ উদ্দীন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার সেতাবগঞ্জ পিডিবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, দুপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে রিয়াজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওএফ