রাজধানীর কাফরুলে রমিজা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ওই এলাকার হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। মৃত রমিজার স্বামীর নাম মো. মুসলিম উদ্দিন।
ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে রমিজা আত্মহত্যা করেছেন বলে জানান এসআই রফিকুল।
এমকে





