‘দেশী ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার, স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার’- শ্লোগানে নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা।

বুধবার সকালে সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান।

জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক আঃ গাফফার খান, পুলিশ সুপার মনির হোসেন, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, নার্সারি মালিক শরীফ মুনীর হোসেন প্রমুখ।

আগামী ১২ আগস্ট পর্যন্ত এ মেলায় ৩০টি স্টলে ফলজ, বনজ ও ঔষধিসহ গাছের নানা প্রজাতির গাছ পাওয়া যাবে।

মেলার উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যাসলি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই