পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা নাছির হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের পক্ষিয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, মাদারবুনিয়া ইউনিয়নের বশাক বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে পক্ষিয়া এলাকায় পৌঁছলে তার ওপর আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান। পরে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, জড়িতদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।
জেএ





