দিনাজপুর খানসামায় ছাগলের খেতের ধান খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মদিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

নিহত মদিনা বেগম উপজেলার খামারপাড়া ইউনিয়নের মঙ্গলুপাড়া গ্রামের মৃত মো. শাহাবুদ্দিনের স্ত্রী। সোমবার বেলা ৩টায় মঙ্গলুপাড়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

খানসামা থানার এসআই প্রাণকৃষ্ণ জানান, ছাগল খেতের ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর মইন উদ্দিনের স্ত্রী সুমাইয়া বেগম এবং ছেলে মো. নুর ইসলামের সঙ্গে মদিনা বেগমের কথা কাটাকাটি শুরু। এর একপর্যায়ে উভয়ের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মদিনা বেগম আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

কেএইচ