একটি বিদেশি রিভালবার ও দুটি চাকুসহ তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরের পৌর এলাকার দিলালপুর-পাথরতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লে. সোহান বিন আকিদ জানান, অভিযান চালিয়ে প্রথমে দিলালপুর মহল্লার টিংকুকে (২২) আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। এসময় মিতুল (২৮) ও নজুকেও (২৮) আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়।

পরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ