লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আশরাফ আলী নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। আশরাফ আলী ওই এলাকার ধৌলু মিয়ার পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন আশরাফ আলীসহ কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় কোচবিহার ৬১-বিএসএফ ব্যাটালিয়নের বিএস বাড়ী ক্যাম্পের একটি টহল দল তাকে ধরে নিয়ে যায়।

পরে ভারতীয় বিএসএফ আশরাফ আলীকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশ সোর্পদ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মহিউস সুন্নাহ এ সত্যতা নিশ্চিত করেছেন।

সরকার/জেড