স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিশু রাজন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদনে যেসব পুলিশ সদস্যের নাম এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিন দিনের সিলেট সফর শেষে শুক্রবার ঢাকায় ফিরছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে রাজনকে হত্যার পর প্রকৃত খুনিদের রক্ষার চেষ্টার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদনে জালালাবাদ থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামে নাম রয়েছে। তাদের বিরুদ্ধে রাজনের বাবার সঙ্গে দুর্ব্যবহার ও অর্থের বিনিময়ে খুনিদের রক্ষার চেষ্টা করা অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে সামিউল হত্যাকাণ্ডের পর তার বাবা আজিজুর রহমানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে জালালাবাদ থানার ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ছাড়া অর্থের বিনিময়ে সামিউলের প্রকৃত খুনিদের বাঁচানোর চেষ্টার অভিযোগও ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে করেন আজিজুর রহমান।

কেএইচ/এমআর