বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার ও শ্রমিক দলের গাজীপুর জেলা সভাপতি সালাউদ্দিন সরকারের টঙ্গীর বাসায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তল্লাশী চালিয়েছে পুলিশ।
টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ সময় সালাউদ্দিন সরকারের বাসা থেকে খালেদা জিয়ার সমাবেশের বিপুলসংখ্যক ব্যানার, পোস্টার, লিফলেট ও লাঠি উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় হাসান সরকার বাসায় ছিলেন না। তিনি এ সময় গুলশানের দলীয় কার্যালয়ে ছিলেন।
এএইচ





