রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।
বুধবার বিকালে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ডিএইচএলের একটি প্যাকেট থেকে এগুলো উদ্ধার করা হয়।
শুল্ক বিভাগের সহকারি কমিশনার কামরুল হাসান জানান, বুধবার বিকাল সাড়ে ৩টায় ডিএইচএলের একটি প্যাকেটের ভেতর থেকে ১২টি স্বর্ণের বার ও ২১টি স্বর্ণের হার এবং নগদ ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়। এগুলো ডিএইচএলের প্যাকেটের ভেতর মোবাইল চার্জারের মধ্যে ছিল।
তিনি আরও জানান, রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকার নিউ খান ইলেক্ট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠান এগুলো ডিএইচএলের মাধ্যমে পাচার করছিল। প্রতিষ্ঠানটির মালিকের নাম বাবু বলে জানা গেছে।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ উদ্ধার
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ। বুধবার বিকালে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ডিএইচএলের একটি প্যাকেট থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্বর্ণের বাজারে বড় দরপতন
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন মুদ্রানীতির সিদ্ধান্তকে কেন্দ্র করে বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ!
কখনো আকাশছোঁয়া বৃদ্ধি, আবার কখনো আচমকা পতন। বিশ্ববাজারে দাম বাড়া-কমার প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারেও। মূল্যের এই ধারাবাহিক ওঠানামা যেন এক অন্তহীন রোমাঞ্চ। আর এ কারণেই ক্রেতা-বিক্রেতাদের আগ্রহের কেন্দ্রে থাকে স্বর্ণের নতুন দাম।
স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় চলতি বছর সুদের হার আরও বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এ পরিস্থিতিতে সপ্তাহজুড়ে দরপতনের পথে রয়েছে মূল্যবান এই ধাতু।
তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার
ঢাকার রমনা কালী মন্দিরে বিগ্রহের স্বর্ণ চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন- লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দীপ্ত (৩০)।
পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি স্বর্ণ, পাওয়া গেল কত টাকা?
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ এবং ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। তবে বৈদেশিক মুদ্রার গণনা এখনো শেষ হয়নি।
















