নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। হাতিয়ার মেঘনায় যুবকের লাশ, পিনাক-৬'র যাত্রী বলে পুলিশের ধারণা।

পুলিশ জানিয়েছে, আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বয়ারচরের ইসলামপুর গ্রামের তীরবর্তী মেঘনা নদী থেকে স্থানীয়দের সংবাদে একটি লাশ উদ্ধার হয়।

নিহতের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। যাতে লেখা রয়েছে- আহাম্মদ খান, বাবার নাম ইবরাহীম খান, গ্রাম ভদ্রকান্দা, ইউনিয়ন আব্দুলবাগ উপজেলা ভাঙ্গা, ফরিদপুর।

হাতিয়া থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, পরিচয়পত্র দেখে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মুন্সীগঞ্জের পদ্মায় ডুবে যাওয়া লঞ্চের যাত্রী ছিলেন। লাশ মাওয়ায় লঞ্চডুবির ঘটনায় স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে পাঠানো হবে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ