অবৈধ হয়ে পড়া ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালেন বার্সিনের নেতৃত্বে সফররত দুইজন প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, অবৈধ হয়ে যাওয়া ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

প্রতিনিধিরা বৈঠকে জানিয়েছেন, তারা বৈধ অভিবাসী হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেননি। আদালত তাদের অবৈধ ঘোষণা করেছেন। তাই ফেরত নিতে প্রস্তাব দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ৩০ জন বাংলাদেশি কিনা তা নিশ্চিত করতে পারলেই তাদের নেয়া হবে।

ওএফ