সিলেট মেট্রোপলিটনের শাহপরাণ থানার এক এসআইকে ক্লোজড করা হয়েছে। পেট্রল পাম্প মালিকের ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তদন্তে অবহেলা করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে সোমবার দুপুরে বেনু চন্দ্রকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মুহাম্মদ রহমত জানান, স্থানীয় ফিলিং স্টেশন মালিক রোববার সকালে মেজরটিলা এলাকায় ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনার তদন্তে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
দায়িত্বে অবহেলা, এসআই ক্লোজড
সিলেট মেট্রোপলিটনের শাহপরাণ থানার এক এসআইকে ক্লোজড করা হয়েছে। পেট্রল পাম্প মালিকের ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তদন্তে অবহেলা করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়





