হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশী মুদ্রাসহ মো. আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

বুধবার মধ্যরাতে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ এলাকা তাকে আটক করা হয়।

আটক মামুন এয়ার এশিয়ার একে- ৭০ নম্বর ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিলেন।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, আটক মামুনকে তল্লাশি করে ১৫ হাজার ইউরো ও দুই হাজার সাতশ’রিঙ্গিত উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব বিদেশী মুদ্রার আনুমানিক মূল্য ১৩ লাখ ২৫ হাজার টাকা বলে জানান তিনি।

এসব মুদ্রা পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে শুল্ক গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তা জানিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ