গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে টঙ্গীর খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. জাহাঙ্গীর (২৪)। তিনি নেত্রকোনার দুর্গাপুর এলাকার হারেজ আলীর ছেলে।

টঙ্গী থানার এসআই মোস্তাফিজ জানান, জাহাঙ্গীর টঙ্গীর খাঁপাড়া এলাকার জনৈক নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরকে কুুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ