সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া গ্রামে অভিযান চালিয়ে এক হাজার টাকার ৫০টি জালনোটসহ সাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা।

মঙ্গলবার রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। আটক সাহাবুদ্দিন ওই গ্রামের আতিয়ার সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজীমুর রশিদ জানান, একটি চক্র বেশ কিছুদিন ধরে সাতক্ষীরায় জালনোটের কারবার করছে। এ প্রেক্ষিতে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জালনোটসহ সাহাবুদ্দিনকে আটক করা হয়েছে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর