রাজধানীর কদমতলীর শ্যামপুরে ট্রাকচাপায় আফসানা (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় লাল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী আব্দুল আজিম জানান, সকালে কুড়িল চৌরাস্তা থেকে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী দুজন নারায়ণগঞ্জের পাগলায় ফুফুর বাসায় বেড়াতে যাচ্ছিলেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে লাল মসজিদ এলাকায় পেছনে বসা স্ত্রী অাফসানা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় মালবাহী একটি ট্রাকচাপা দিলে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, এঘটনায় নিহতের স্বামী আব্দুল আজিমও সামান্য আহত হয়েছেন।
কুড়িল চৌরাস্তায় ভাড়া বাসায় থাকতেন তারা। তাদের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে বলে জানান তিনি।





