ফকিরাপুল ফকিরাপুলে হোটেলে ঢুকে গুলি করে ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে আবদুল হামিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুই যুবক।
বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় পুলিশ তোফায়েল আহমেদ নামে একজনকে আটক করেছে।
তোফায়েল জানিয়েছেন, হামিদ ওই হোটেলের ২০৩ নম্বর কক্ষে উঠেছিলেন। সন্ধ্যার দিকে তিনি ও হামিদ রুমের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কয়েক যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি করলে সে লুটিয়ে পড়ে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামিদের বাড়ি সন্দ্বীপে বলে জানিয়েছেন তোফায়েল। পুলিশের হাতে আটক তোফায়েলের নিজের বাড়িও সন্দ্বীপে।
তোফায়েলের তথ্য অনুযায়ী, নিহত আবদুল হামিদ একটি জাহাজ কোম্পানিতে চাকরি করতেন।
ইআর





