ভোলায় অভিযান চলিয়ে সাড়ে ৬ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার(১৪আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা খেয়াঘাট এলাকা থেকে ডিবি ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে তাদের আটক করেন।

আটকৃতরা হলেন ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে হারুন (২৪) ভেদুরিয়া ইউনিয়নের মৃত ছলেমান হাওলাদার এর ছেলে মিলন হাওলাদার(৫০)।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবির) ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।হারুনের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। এর আগে তার বাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ মাদক উদ্ধার করেছে।আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


শাহীন/জেড