দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আশিষ কুমার সরকারকে (৩৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সেতাবগঞ্জ রোডে কোচিং সেন্টার সংলগ্ন বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এর আগে আশিষ কুমারকে আটকের দাবিতে উত্তেজিত জনতা দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলম হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে আশিষ কুমার আটক করেন। এসময় উত্তেজিত জনতা অবরোধ তুললে যান চলাচল স্বাভাবিক হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আশিষ কুমার সরকারের পরিচালিত একটি কোচিং সেন্টারে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী পড়তো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায়ও পড়তে গেলে আশিষ তার শ্লীলতাহানি ঘটায়।
এঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পরে আশিষ কুমারকে আটকের দাবিতে উত্তেজিত জনতা দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
এমই





