বরিশাল নগরীতে বিএনপির গণমিছিল পুলিশের  বাধায় পণ্ড হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১০টায় নগরীর নাজির মহল্লা থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করলে জেলখানার মোড়ে বাধা দেয় পুলিশ। পরে জেলা ও মহানগরের নেতাকর্মী সেখানে পুলিশ প্রহরায় এক সংক্ষিপ্ত সভা করে।

এতে জেলা (দক্ষিণ) বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা (উত্তর) বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন খান ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক উল্লেখযোগ্য।

সভায় নেতারা বলেন, ‘৫ জানুয়ারি ২০দলীয় জোটের সমাবেশ করতে না দিয়ে শেখ হাসিনা নিজেই দেশকে অবরুদ্ধ করে রেখেছে। একই সঙ্গে তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়েছে। আর এর অর্থ হচ্ছে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা।

দেশের বর্তমান চলমান অবস্থায় এই সরকার যত দ্রুত বিদায় হয় ততোই মানুষের জন্য মঙ্গলকর।

এসময় নেতারা দলীয়কর্মীসহ সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

জেআই