নোয়াখালী সদর উপজেলা এওজবালিয়া ইউনিয়নে আওয়ামীলিগের পরিচয়ধারী ক্যাডাররা চাঁদা না পেয়ে ৩ নং ওয়ার্ড করিমপুর গ্রামের যুবদলের সভাপতি মাসুদের হোসেনের বাড়িতে বসত ঘরে হামলা, ভাংচুর করে নগদ ৩০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও মালামাল সহ ২ লাখ টাকা লুট করেছে।
তাদেরকে বাধা দিলে যুবদল নেতার স্ত্রী হাসনা বেগমকে টানা-হেঁচড়া শ্লিলতাহানি করে, বৃদ্ধ মা লুতফর নাহার, বোন পারভিন আক্তার ও এইচএসসি পরিক্ষার্থী ভাই মাহফুজ রানা ও শিশুদেরকে বের করে বসত ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
আজ শুক্রবার বেলা আড়াইটায় একই গ্রামে সিরাজের ছেলে আওয়ামীলিগ পরিচয়ধারী ক্যাডার রতন, হোসেনের ছেলে সুমন, মৃত আব্দুস সহিদের ছেলে ফিরোজ আালম, মৃত কালা মিয়ার ছেলে সাহাবউদ্দিন, ইউনুসের ছেলে আব্দুল হক সহ ১০-১২ জন হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।
এলাকাবাসী জানান, ওই সন্ত্রাসীরা গত ১০ দিন আগে যুবদল নেতার কাছে ১ লাখ টাকা তাদেরকে চাঁদা না দিলে এলাকা ছাড়ার হুমকি দেয়। যুবদল নেতা এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়ে নিরাপত্তা জনিত কারণে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।
শুক্রবার জুম্মার পর ওই সন্ত্রাসীরা ধামা, রড, লাঠিসোটা নিয়ে যুবদল নেতার অনুপস্থিতিতে বসত ঘরে ঢুকে তার স্ত্রী, ভাইয়ের কাছে চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে হাসনা বেগমকে শ্লিলতাহানি, বসত ঘরে আসবাবপত্র ভাংচুর ও তাদেরকে বের করে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
যুবদল নেতার বৃদ্ধ মা লুৎফর নাহার, স্ত্রী হাসনা বেগম, বোন পারভিন আক্তার ও এইচএসসি পরিক্ষার্থী ভাই মাহফুজ রানা জানান, ওই আওয়ামীলিগ ক্যাডাররা গত ২ মাস আগেও চাঁদা না পেয়ে আমাদের বসত ঘরে হামলা ও ভাংচুর করে মাসুদ হোসেনকে হত্যার হুমকি দেয়।
মাসুদ ওই ক্যাডারদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার জুম্মার পর ওই সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় বসত ঘরে ঢুকে ভাংচুর নগদ ৩০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ সহ ২ লাখ টাকার মালামাল লুট ও ক্ষতি করে আমাদেরকে বের করে ঘরে তালা ঝুলিয়ে দেয়।
এলাকার লোকজন সহযোগীতা করতে এগিয়ে আসা টের পেলে ওই সন্ত্রাসীরা তাদেরকেও প্রাননাশের হুমকি দিলে তারা চলে যায়।
ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আওয়ামী লিগ ক্যাডাররা হামলার ব্যাপারে আমাকেও জানানো হয়েছে। এতে আমার করার কিছুই নেই।
এদিকে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, যুবদল নেতার বাড়িতে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে হামলা, ঘরে তালা ঝুলানোর সংবাদ পেয়েছি। মামলা হলে তদন্তে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএইচ





