পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের জয়নগর বোর্ডঘর এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গড়মাটি এলাকার শামসুল হকের ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাস জানান, ঘটনার সময় শিক্ষক জাহাঙ্গীর মোটরসাইকেল নিয়ে ওই মহাসড়কের জয়নগর বোর্ডঘর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় চট্টগ্রাম থেকে কুষ্টিয়াগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।
ঢাকা,১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





