গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নির্দেশে এস আই নাজমুল হক লিটনের নেতৃত্বে গতকাল রাতে বরিশাল হিরোইন পল্লী রাইগ্রামে আবু জাফর উরফে কবির মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ২১ পিস ইয়াবা সহ জামাই- শাশুরী ও মাদকসেবক পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, আবু জাফর উরফে কবির মিয়ার স্ত্রী মাদক ব্যবসায়ী শ্বাশুরী সাদেকুন বেগম (৪৬), তার জামাই মৃত : আঃ জব্বার মেম্বারের পুত্র মতিয়ার রহমান (৩৮) ও পুত্র শাহিন মিয়া (৩২)কে ২১ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার বিকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।
ছাদেকুল ইসলাম রুবেল/জেড