সিরাজগঞ্জে যমুনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শহররক্ষা বাঁধ সংলগ্ন শেখ রাসেল শিশুপার্ক এলাকায় রবিবার সকালে নদীতে ওই নারীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে মৃতদেহ ভাসিয়ে দেয়া হয়েছে। পরে ভাসতে ভাসতে ওই স্থানে এলে এলাকাবাসীর নজরে পড়ে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





