সাতক্ষীরা সদর উপ‌জেলায় আলিপুর এক‌টি পিকআ‌প ভ্যানের চাপায় যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক শেখ আফজাল হো‌সেন মারুফ (৩০) নিহত হয়েছেন।

সোমবার (৯ জানুয়া‌রি) বিকেল সা‌ড়ে ৪টার দি‌কে সাতক্ষীরা-কা‌লিগঞ্জ সড়‌কে সাতক্ষীরা সদরের আলিপুর হাট‌খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, বিকেলে মারুফ মোটরসাই‌কেলে করে সাতক্ষীরা আসছিলেন। প‌থে আলিপুর হাট‌খোলা এলাকায় এলে এক‌টি পিকআ‌প ভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফি‌রোজ হো‌সেন মোল্যা এ তথ্য জানিয়েছেন।

এমই